November 13, 2026, 11:56 am

শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, November 13, 2026
  • 1 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের ভাগ্নে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যার। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী বৌবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শিপন নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শিপন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের বিতর্কিত সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের ভাগ্নে। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা এবং ডিএমপির উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর