November 13, 2026, 11:57 am

গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি মো: তাজুল ইসলাম বেপারীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Reporter Name
  • আপডেট Friday, November 13, 2026
  • 20 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি মো: তাজুল ইসলাম বেপারীর বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও এআই প্রযুক্তির অপব্যবহার করে তার কণ্ঠস্বর নকল করে বিভিন্ন ভুয়া কল রেকর্ডিং তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তাজুল ইসলাম বেপারী বলেন, কে বা কারা, কী উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তা আমার জানা নেই। তবে আমি স্পষ্টভাবে জানাতে চাই, এসব রেকর্ডিংয়ে প্রচারিত কথাবার্তা আমার নয়। আমি কখনো এসব কথা বলিনি এবং এ ধরনের বক্তব্যের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি, বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং যারা এ ধরনের মিথ্যা অপপ্রচার ও এআই প্রযুক্তির অপব্যবহারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ সৈনিক।
গত ১৭ বছর ধরে দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রাম ও লড়াইয়ে রাজপথে সক্রিয় থেকেছি। বিএনপির কঠিন সময়ে প্রতিটি মিটিং-মিছিল ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। যখন দলের কঠিন সময়ে রাজপথে থেকে ত্যাগ স্বীকার করেছি, তখন অনেককেই আমাদের পাশে দেখা যায়নি। অথচ আজ অনেকেই বড় বড় কথা বলছেন। আমি মনে করি, রাজনীতিতে কথার চেয়ে ত্যাগ, আদর্শ, সততা ও অবদানের মূল্য অনেক বেশি। একজন রাজনৈতিক কর্মীর জীবনে সবচেয়ে বড় অর্জন হলো মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সম্মান। জীবনের মূল্যবান সময় দলের আদর্শের পেছনে ব্যয় করেছি। সুখ-দুঃখ, বাধা-বিপত্তি উপেক্ষা করে রাজপথে থেকেছি। আজ যখন আমার কণ্ঠস্বর নকল করে মিথ্যা বক্তব্য ছড়িয়ে আমার সম্মান ও রাজনৈতিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সত্যিই ব্যথিত ও মর্মাহত। আমি কারও বিরুদ্ধে প্রতিহিংসা বা প্রতিশোধ চাই না, চাই শুধু ন্যায়বিচার ও সত্যের প্রতিষ্ঠা। দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, কোনো অপপ্রচারে কান না দিয়ে আমার দীর্ঘদিনের ত্যাগ, কর্ম ও বাস্তব পরিচয় বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবেন। মানুষের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি দেশবাসী, দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা কেউ এসব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। যাচাই-বাছাই না করে কোনো ভুয়া অডিও বা বক্তব্য প্রচার কিংবা শেয়ার করবেন না। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপস করিনি, ভবিষ্যতেও করব না। আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, শ্রম ও অবদানকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশে বলতে চাই, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। পরিশেষে, আমি আবারও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, দেশবাসী ও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করুন এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমি বিশ্বাস করি, সঠিক তদন্তের মাধ্যমে সত্য একদিন অবশ্যই প্রকাশিত হবে। আপনাদের সহযোগিতা ও ন্যায়বিচার কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর