November 12, 2026, 8:10 pm

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড প্রদান

Reporter Name
  • আপডেট Thursday, November 12, 2026
  • 10 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রক্ষ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে তিনজনকে কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর ভোর ৭:৩০ থেকে  সাড়ে ১১টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সানজিদা রহমান।  এসময় অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়,অননুমোদিতভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় আনারুল ইসলামকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৭ ধারায় মো. সোহাগ মিয়াকে ৩ (তিন) দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আওতায় রাসেল ও মহিদুল মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন, মাটিকাটা ও পরিবেশ বিধ্বংসী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে  অভিযান অব্যাহত থাকবে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর