November 12, 2026, 8:13 pm

টঙ্গীতে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় যুবদল নেতা, জোর তদবিরেও কাজ হয়নি

Reporter Name
  • আপডেট Thursday, November 12, 2026
  • 3 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা ফয়সালকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে তদবির করার অভিযোগ উঠেছে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম আক্তারের বিরুদ্ধে। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তার সেই তদবির কাজে আসেনি বলে জানা গেছে।  বুধবার (১১ নভেম্বর) রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ৫২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আতিউল্লাহ ফয়সাল আহমেদকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে থানায় যান যুবদল নেতা সাইফুল ইসলাম আক্তার। এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম আক্তার বলেন, আমি কোনো আওয়ামী লীগকে চিনি না। আমি থানায় যেতে পারি না। আমি আমার কাজে থানায় গিয়েছিলাম।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, তিনি থানায় এসেছিলেন। আমি তাদের রাস্তা দেখিয়ে দিয়েছি। আপনি ভুল জায়গায় এসেছেন। গ্রেফতার ব্যক্তি একজন তালিকাভুক্ত রাজনৈতিক ব্যক্তি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, গ্রেফতার আতিউল্লাহ ফয়সাল আহমেদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু বলেন, কোনো যুবদল নেতা আওয়ামী লীগের পক্ষে থানায় গিয়ে তদবির করলে তার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টঙ্গী ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর