November 12, 2026, 7:33 pm

টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে সিটি করপোরেশনের মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Thursday, November 12, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: টঙ্গী শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিল্প মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর হকের মোড় এলাকার মা টাওয়ারের অষ্টম তলায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় টঙ্গী শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ, অবৈধ পার্কিং ও যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কবাতি স্থাপন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার শিল্পাঞ্চলের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিল্পাঞ্চলে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কয়েকটি প্রবেশ ও বের হওয়ার গেট স্থাপনের পরামর্শ দেন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা হবে। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন এবং কর্মক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সভায় আরও আলোচনা হয়, টঙ্গী শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল, যত্রতত্র যানবাহন পার্কিং এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরার অভাবেও নিরাপত্তাঝুঁকি বাড়ছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন , সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ), টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সদস্য সচিব গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর ময়লা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী অপরাধ দক্ষিণ বিভাগের মেডিসিন জিয়া, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মাকছুদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পোশাকশিল্পের মালিক, ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সভায় বক্তারা টঙ্গী শিল্পাঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সিটি করপোরেশন, শিল্প মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা, নির্বিঘ্ন যাতায়াত এবং শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর