November 12, 2026, 2:10 pm

ময়মনসিংহের ত্রিশালেই নির্মিত হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, November 12, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের ত্রিশালেই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত এমপি। একই সঙ্গে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বার) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে। বিএনপি সরকার গঠন করলে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করা হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। অল্প কিছুদিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করেছে। ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি, যিনি প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন।
ত্রিশালসহ দেশকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ত্রিশাল ইতোমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আধুনিক ত্রিশালের উন্নয়ন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের হাত ধরেই হবে। কপালে থাকলে তিনিও যেকোনো সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন। সরকারি চাকরিজীবীদের উদ্দেশে তিনি বলেন, এ দেশে আওয়ামী লীগ আর ফিরে আসবে না। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করে যান। ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা ও মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর