November 12, 2026, 1:24 pm

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা

Reporter Name
  • আপডেট Thursday, November 12, 2026
  • 16 জন দেখেছে
ক্রীড়া ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হামজা চৌধুরীর নেতৃত্বাধীন দল। বাংলাদেশের হয়ে গোল করেছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। অষ্টম মিনিটেই শমিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ডান প্রান্ত থেকে অধিনায়ক হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল পেয়ে শমিত প্রথম শট নিলেও তা প্রতিহত হয়। তবে দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমের পাস বক্সের বাইরে পেয়ে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। তাঁর নেওয়া শট গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে জালে জড়ায়। ফলে প্রথমার্ধের বিরতিতে ২-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের ৫৩তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে ভেতরে ঢোকেন তিনি। একে একে তিনজন শ্রীলঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান ফারহান। তাঁর গোলে বাংলাদেশের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। এরপর ম্যাচের শেষ দিকে রাকিবের গোলেও ব্যবধান বাড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
ম্যাচের শুরুতেই পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর নেওয়া শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। এরপর সপ্তম মিনিটে হোসাইনের বাড়ানো বিপজ্জনক ক্রস থেকেও সুযোগ তৈরি হয়েছিল। তবে ফারহান আলী ওয়াহিদ বল নিয়ন্ত্রণে নিতে পারেননি।
এই ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন হামজা চৌধুরী। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও এদিন তাঁকে আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় দেখা যায়। বাংলাদেশের আক্রমণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ভুটানের বিপক্ষে গোল করা ইব্রাহিম এদিন খেলেছেন স্ট্রাইকার পজিশনে। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে এখন পরবর্তী লড়াইয়ের অপেক্ষায় হামজা চৌধুরীর দল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর