November 12, 2026, 12:27 pm

শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে পুলিশের তিন প্রতিষ্ঠানে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা ::
  • আপডেট Thursday, November 12, 2026
  • 17 জন দেখেছে
 এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কল্যাণের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশু পরিচর্যার পরিবেশ উন্নয়নে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ উপলক্ষে গতকাল বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় অবস্থিত এপিবিএন হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ পুলিশ এবং কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুদানের অর্থে এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর