শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরের টঙ্গীর মামদী মোল্লা হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি অনুমোদন করে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। অনুমোদিত কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।
বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে সাজেদুল ইসলামের নাম রয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাজেদুল ইসলাম রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এডহক কমিটির সভাপতি হওয়ায় জেলা জুড়ে প্রশংসা ও অভিনন্দনে ভাসছেন।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম তদারকি, শিক্ষক- কর্মচারীদের দায়িত্ব ও স্বাভাবিক কার্যক্রম চালু রাখা প্রতিষ্ঠানের আর্থিক বিষয়- ব্যয় ও শিক্ষা কার্যক্রম উপস্থিতি, পরিক্ষা ও শৃঙ্খলা সহ আভ্যন্তরীণ স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে দেখভাল করা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে অনুমদিত এডহক কমিটি যথাযথ দায়িত্ব পালন করবেন- এমনটাই সকলের প্রত্যাশা।