November 11, 2026, 9:18 pm

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিএনপি নেতা বাবুল

Reporter Name
  • আপডেট Wednesday, November 11, 2026
  • 25 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী সাহেদুল আলম বাবুল। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কাজী সাহেদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭ (১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর