November 11, 2026, 9:08 pm

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, কেসিসি প্রশাসকের পরিদর্শন

খুলনা প্রতিনিধি ::
  • আপডেট Wednesday, November 11, 2026
  • 17 জন দেখেছে

খুলনা প্রতিনিধি :: খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে আটক হয়েছেন ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবক। আজ বুধবার (১১ নভেম্বর) ভোরে নগরীর শিববাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি ১৯ নং শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে। জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার ঘটনার প্রেক্ষিতে বুধবার দুপুরে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
স্থানীয়রা জানান, ভোরে তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় একজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্যে স্তম্ভের কাছে যায়। সন্দেহ হলে তাকে তল্লাশি চালায় স্থানীয় কয়েকজন। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এলে ফাহাদ হোসেন নামেরএকজনকে আটক করা হয়েছে। তার বাড়ি শেখ পাড়া। এখনো তার দলীয় পরিচয় পাওয়া যায়নি। তার মা লাকি আক্তারের একটি পরিচয় আমরা শুনতে পেরেছি। তা যাচাই বাছাই করা হচ্ছে। অচিরেই এ ঘটনার মূল হোতাকে সবার সামনে উপস্থাপন করতে পারবো।
পরিদর্শন শেষে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা খবর পেয়েছি যেটা, গভীর রাত অর্থাৎ ৪টা ১৫ মিনিটে জুলাইয়ের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা করছে এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ডিবি জানার চেষ্টা করছে যে, এই ঘটনার পেছনে কি কারণ আছে। আমরা জানি একটা রাজনৈতিক দল তারা দেশব্যাপী অরাজকতা করছে । সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়। বিদায়ী ফ্যাসিবাদের দোসরদের কাজ এটি, সেটা আমরা ধারণা করছি। জুলাই স্তম্ভ এটি আমাদের গর্বের। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্র যাত্রা কোন নতুন গন্ধের যাত্রা শুরু হয়েছে। এ যাত্রায় যারা রক্ত দিয়ে যাত্রাকে তৈরি করে দিয়েছে, সেই জুলাই শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য এটি গত জুলাই মাসের ১৪ তারিখে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। সেটিকে আগুন ধরিয়ে জুলাইয়ের অভ্যুত্থানের বিজয়কে তারা নস্যাৎ করতে চায়। কিন্তু এটি সম্ভব না। জুলাই বাংলাদেশের মানুষ মনে ধারণ করেছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ নির্মূল হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তাকে ফিরিয়ে আনার জন্য এই সমস্ত ধ্বংসাত্মক হিংসাত্মক কর্মসূচি জনগণ কখনই এটাকে সফল হতে দেবে না।
তিনি আরও বলেন, জনগণের তাদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নাই। কারণ যে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় জনগণ আর কাউকে এই কাজগুলি করতে দেবে না। আমরা ঘটনার নিন্দা জানাই এবং যারা দায়ী, তাদের পুলিশ অবশ্যই খুঁজে বের করবে। যেহেতু পুলিশ কৃতিত্বের দাবিদার, সাথে সাথে পুলিশ একজনকে ধরেছে। জানা যাবে, এর মূল রহস্য। আমরা রহস্য উন্মোচনের অপেক্ষায় আছি। যারা দায়ী, প্রত্যেককেই আইনের আওতায় আনার চেষ্টা করবে পুলিশ। আমরা জানি যে আমাদের দীর্ঘ ১৭ বছরের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, এই আন্দোলনের মধ্য দিয়ে পূরণ হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন বাদ দিয়ে অন্য কিছু বাস্তবায়ন করার আর কোনো সুযোগ নাই। যিনি ভারতে পালিয়ে গেছেন, তিনি আর এ দেশে ফিরবেন না। যারা সেই আশায় বসে আছেন, তারা ভুল করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর