November 10, 2026, 11:08 am

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
  • আপডেট Tuesday, November 10, 2026
  • 13 জন দেখেছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসটির মালিক আজাদকে আটক করেছে পুলিশ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণের কাজ চলছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার নেপথ্যে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর