November 9, 2026, 7:47 pm

কাপাসিয়ায় ‘গ্রিন কাপাসিয়া ক্লিন কাপাসিয়া’ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি::
  • আপডেট Monday, November 9, 2026
  • 18 জন দেখেছে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:: ‘আমাদের ক্যাম্পাস, পরিচ্ছন্ন রাখিব বারো মাস’ এই স্লোগানকে সামনে রেখে ফারুক ফকির ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ায় ‘গ্রিন কাপাসিয়া ক্লিন কাপাসিয়া’ শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। রোববার কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৫০টি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক।
উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের সভাপতিত্বে এবং মো. মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রাণের বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফাতেমাতুজ জুহুরা, ফারুক ফকির ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাংবাদিক গোলাম সারোয়ার, প্রধান শিক্ষক শাহলী বেগম, আবুল হোসেন এবং বাসির উদ্দিন কাজী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার মোট ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয় ও নিজ বাসস্থানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হবে। ফারুক ফকির ফাউন্ডেশনের একদল তরুণ পর্যবেক্ষক এসব কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন। আগামী ৪৫ দিনের মধ্যে এই কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও কর্মী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর