November 9, 2026, 7:44 pm

তুরাগ থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, November 9, 2026
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘদিন ধরে নাম-ঠিকানা বদলে আত্মগোপনে থাকা বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি মো. বিপ্লব খানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে আটক করা হয়।
তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে বিপ্লবের গতিবিধির ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। সূত্র পেয়ে পুলিশ ১৮ নম্বর সেক্টরের চামেলী ভবনে যায়। ১১ তলার একটি সাবলেট ফ্ল্যাটে হানা দিয়ে রাত আনুমানিক ১টা ৫ মিনিটে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিপ্লবের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর গ্রামে। তাঁর বাবার নাম গোলাম মোস্তফা খান। বর্তমানে তুরাগ এলাকায় থাকলেও পুলিশের দাবি, ধরা এড়াতে তিনি রাজধানীর নানা জায়গায় ঠিকানা বদলাচ্ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কলাবাগান থানা ছাত্রলীগে তিনি আগে সাংগঠনিক সম্পাদক ও পরে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরপর ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সহ-সভাপতি হন। পুলিশের ভাষ্য, সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর বিপ্লব ছদ্মবেশে লুকিয়ে থেকে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর