November 5, 2026, 9:12 pm

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট

Reporter Name
  • আপডেট Thursday, November 5, 2026
  • 17 জন দেখেছে

বিনোদন ডেস্ক:: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে এক মঞ্চে গাইবে দেশের সাতটি ব্যান্ড। টানা সাত ঘণ্টাব্যাপী এই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে গাইবে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কনসার্টে দেশের সাতটি ব্যান্ড ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করাই এ উদ্যোগের উদ্দেশ্য। মানিক মিয়া অ্যাভিনিউতে বড় পরিসরে এমন কনসার্টের খবরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে একই মঞ্চে সাতটি ব্যান্ডের টানা সাত ঘণ্টার পরিবেশনা দর্শকদের জন্য হতে যাচ্ছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। জানা গেছে, কনসার্ট ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেওয়া হবে বিকাল ৩টায়। আর কনসার্ট শুরু হবে ৪টায়। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর