October 27, 2026, 3:59 pm

টঙ্গীতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

Reporter Name
  • আপডেট Tuesday, October 27, 2026
  • 21 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের কাঁঠালদিয়া, বড়দেওড়া হাজী বাড়ি এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো: নোয়াব আলী। এ সময় উপস্থিত ছিলেন, ডাক্তার মোসা: জেসমিন খাতুন, মো: বিজয়, মোসা: ঋতু আক্তার ও মো: শান্ত প্রমুখ।
চিকিৎসকরা জানান, আর্থিক সঙ্কটের কারণে যারা চোখের চিকিৎসা নিতে পারেন না, তাদের সেবা প্রদান এবং চোখের যত্নে সচেতনতা বৃদ্ধিই ছিল এই চক্ষু চিকিৎসা সেবার মূল লক্ষ্য। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চক্ষু পরীক্ষার পাশাপাশি চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এইধরনের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর