October 21, 2026, 5:14 pm

টঙ্গীতে মাদ্রাসার ছাত্রীকে নির্যাতনের অভিযোগে প্রিন্সিপাল আটক

Reporter Name
  • আপডেট Wednesday, October 21, 2026
  • 8 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করে পুলিশে দিয়েছে। অভিযুক্ত মুসলেউদ্দিন ‘ল’ কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানান, গত সোমবার মাদরাসার ভিতরে শিশুটিকে যৌন নির্যাতন করে ওই প্রিন্সিপাল। এরপর শিশুটি ভয়ে মাদরাসায় যেতে চাইছিল না।মাদ্রাসায় না যাওয়ার কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলতে চায়নি। একপর্যায়ে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলে। তার মুখে অভিযোগ শোনার পর তার বাবা গতকাল বুধবার দুপুরে মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদরাসায় জড়ো হন। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। আমরা তাঁকে আটক করেছি। আসলে কি ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানার পর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর