October 21, 2026, 2:45 pm

কারুপল্লি ও পানাম নগরী পরিদর্শনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
  • আপডেট Tuesday, October 20, 2026
  • 7 জন দেখেছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল সোমবার তিনি এক প্রতিনিধিদল নিয়ে সোনারগাঁয়ের এই ঐতিহাসিক স্থাপনাগুলোতে পৌঁছান। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও জাদুঘর কর্তৃপক্ষের মধ্যে ছিল বিশেষ তৎপরতা।
​সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ও তার বহর প্রথমে ঐতিহাসিক পানাম নগরের প্রাচীন ও নান্দনিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। শতবর্ষী বাড়ি ও এখানকার প্রাচীন স্থাপত্যশৈলী ঘুরে দেখার সময় তিনি এর ইতিহাস সম্পর্কে গভীর কৌতূহল প্রকাশ করেন।
​এরপর সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি এবং কারুপল্লিতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানি পল্লি ঘুরে দেখেন। বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ির বুনন শৈলী ও কারুশিল্পীদের কর্মতৎপরতা অত্যন্ত আগ্রহের সাথে অবলোকন করেন তিনি।
​মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
​এ সময় মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ও সার্বিক কার্যক্রমে সঙ্গে ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর