October 19, 2026, 11:25 pm

আইনশৃঙ্খলার বাজে অবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত সংবিধান নিয়ে: নাসীরুদ্দীন

Reporter Name
  • আপডেট Monday, October 19, 2026
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাজে অবস্থা। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ব্যস্ত সংবিধান নিয়ে। বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বলেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। তার উদ্দেশ্য ভালো ছিল। মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়, সেজন্য তিনি কাজ করতে চেয়েছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় তিনি ফাঁদে পড়েছেন।

তিনি বলেন, সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।

তিনি বলেন, আবার এই কথা বলতে গিয়ে আজকে আমাকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের ভালোবাসেন। আমি আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিয়েছি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ আহত হন। প্রয়োজনে তাদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। তারাও আলোচনায় বসতে ইচ্ছুক। এভাবে ভুল-বোঝাবুঝির অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর