October 18, 2026, 10:56 pm

পূজার নিরাপত্তায় দুই লাখ আনসারসহ ১০৪ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

Reporter Name
  • আপডেট Sunday, October 18, 2026
  • 27 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর জেলায় ৪৭৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন থাকবে তিন হাজার ৬০জন আনসার ও ভিডিপি সদস । নিরাপত্তা-ব্যবস্থা জোরদারে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের দুটি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিমও কাজ করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শনিবার গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দরা (রেলক্রসিং) এলাকার শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহাপরিচালক সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, শারদীয় সুরক্ষা অ্যাপ-এ এন্ড ইউজার হিসেবে পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সারা দেশে দুই লাখ ১২ হাজারের অধিক সদস্য-সদস্যা পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আছেন। কোনো বিরূপ পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে দ্রুত তথ্য সরবরাহ করছেন। ফলে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কতা গ্রহণ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
গাজীপুর জেলার মোতায়েন পরিকল্পনা অনুযায়ী, ১০৫টি অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮৪০ জন, ২০৯টি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ১ হাজার ২৫৪ জন এবং ১৬১টি সাধারণ পূজামণ্ডপে ৯৬৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, দুটি মোবাইল স্ট্রাইকিং ফোর্স টিম জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং সার্বিক নিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য নিয়োজিত রয়েছে। দায়িত্ব পালনে সতর্কতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মহাপরিচালকের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক ও ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনী, আনসার ভিডিপির গাজীপুর জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামানসহ বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর