মো : মেহেদী হাসান ঈশ্বরগঞ্জ (প্রতিনিধি): শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান। আজ শনিবার, সন্ধ্যায়, উপজেলার শ্রী শ্রী করুণাময়ী
কালীবাড়ি,উদ্যোগী যুব সংঘ ও থানা রোড নবারুণ সংঘ কালি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল)দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহিড়ী, পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ।
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থা, আনসার ভিডিপির সদস্যরা
দায়িত্ব পালন করছেন। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।