নিজস্ব প্রতিবেদক:: কুড়িগ্রামে ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারব।
স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।