October 18, 2026, 12:44 am

টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সুমনসহ দুইজন গ্রেপ্তার, সুইচ গিয়ার ও চাকু উদ্ধার

Reporter Name
  • আপডেট Saturday, October 17, 2026
  • 25 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী::  গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে সুমন সরকার (৩০) ও মেহেরাব আহমেদ রাব্বি (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সুইচ গিয়ার ও চাকু উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকার খেরতৈল ও বাহাদুর খান গেটের মদিনাপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ছিনতাইয়ের সময় সুমন সরকারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুমন সরকার ও মেহেরাব আহমেদ রাব্বিকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের অভিযোগ, সুমন সরকার এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তিনি স্থানীয় যুবদল নেতা বেলাল খানের ঘনিষ্ঠ সহযোগী বলেও দাবি করেছেন তাঁরা। এ ছাড়া এর আগেও তিনি ছিনতাইয়ের অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নামধারী যুবদল নেতা বেলাল খানের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। মামলা নং ১৪। এ ঘটনায় এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর