স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ঢালজোড়া বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে বেনুপুর চেয়ারম্যান বাড়ীর আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করেন হিজলতলী ক্লাব বনাম দক্ষিণ কবিরপুর উন্নয়ন যুব সংঘ করেন। এসময় হিজলতলী ক্লাব ৫গোলে বিজয় লাভ করেন।
উক্ত ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাম উদ্দিন। টুর্নামেন্টে উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপস্থিত ছিলেন ঢালজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিছুর রহমান, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সিকদার, ম্যানেজিং ডাইরেক্টর তানহা হেলথ কেয়ার হসপিটাল ডাঃ মো কামরুল হাসান, ঢালজোড়া ৯ নং ওর্য়াডের ইউপি সদস্য এনায়েত হোসেন গজনবীসহ অনেকেই।