October 13, 2026, 9:23 pm

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

সাভার (ঢাকা) প্রতিনিধি::
  • আপডেট Tuesday, October 13, 2026
  • 30 জন দেখেছে

সাভার (ঢাকা) প্রতিনিধি:: সাভারে একটি বহুতল ভবনে থাকা বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারে অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশি নারী চম্পা বেগম (৩৫)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। সেখানে বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার তৈরি মদ পাওয়া যায়। জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর