নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সম্মানিত ওলামা মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী টঙ্গী বাজারের সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার শ্রতিশ্রুতি দিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী বাজার বড় মসজিদের সামনে টঙ্গী বাজার সংযোগ সড়কের উদ্বোধন করা হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরণের সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
এ সময় ইসমাইল সিকদার বসু, আব্দুর রহিম খান কালা, যুব জনতা নাজমুল হোসেন মন্ডলসহ স্থানীয় ওলামা মাশায়েক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই টঙ্গী বাজারের ঐতিহ্য সুনাম ব্যবসায়ী পরিবেশ বজায় রাখা বিষয়ে আলোচনা হয় স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সঙ্গে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ শওকত হোসেন সরকার বলেন, ঐতিহ্যবাহী টঙ্গী বাজারে সুনাম ধরে রাখতে যা যা করা প্রয়োজন সবই করা হবে। তিনি বাজারে সুনাম অক্ষুন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।