ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠানে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস । তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। গত সেপ্টেম্বর/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ময়মসিংহ জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁওসার্কেল) হিসেবে বিশেষ সম্মাননা স্মারক পান মনোতোষ বিশ্বাস ।
সোমবার ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীরমুক্তিযোদ্ধা মুন্সি কবির আহমেদ মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় । সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন । উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান । সভায় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন । অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইনশৃঙ্খলা, অভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে ময়মনসিংহ জেলা পুলিশকে এ পুরস্কারে ভূষিত করা হয়।