হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার :: সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার।সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দরুদ শরীফ ও সালাম। দীর্ঘ ২৫ বছর ইরাকের জংগলে রিয়াযত মাশাক্কাত করেছেন,গাউসুল আযম হযরত বড়পীর আবদুল কাদির রহমতুল্লাহি আলাইহি।এসময়ে কাঁটা পাথর কংকর ইত্যাদির আঘাতে উনার পায়ের তলা চালুনির মত ছিদ্র হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ!একদিনের ঘটনা।হযরত বড়পীর আবদুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার ধ্যানে মশগুল। এমন সময় উনার পানি পিপাসা পেল। দেখা গেল সাথে সাথে আকাশ থেকে শিশিরের মত কিছু বর্ষিত হল। যার কারনে উনার পিপাসা মিটে গেল। তারপর আকাশের এক কোণে আলো বিচ্ছুরিত হল। সেখানে একটা সুরতও জাহির হল। সেখান থেকে বলা হল, হে গাউসুল আযম হযরত বড়পীর রহমতুল্লাহি আলাইহি! আমি আপনার রব। আপনার রিয়াযত মাশাক্কাতে খুশি হয়ে আপনার জন্য সমস্ত হারামকে হালাল করে দেয়া হল।কিন্তু সেটা শুনে হযরত বড়পীর রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম! সুবহানাল্লাহ!সাথে সাথে সুরতটা ছিটকে দূরে সরে গেল। সেখান থেকে সে আবার বলল, আজ আপনার ইলিমই আপনাকে বাঁচাল!তখন হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়্যাআতা ইল্লা বিল্লাহ! ইলিম নয় বরং যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনিই আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ!এতে সুরতটা অদৃশ্য হয়ে গেল। যাবার আগে সে বলে গেল, হে হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি! আপনি বেঁচে গেলেন। কিন্তু এইভাবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি ছুফী দরবেশ আলেম আবেদকে গোমরাহ করে দিয়েছি। নাউযুবিল্লাহ!পরবর্তীতে হযরত বড়পীর রহমতুল্লাহি আলাইহি উনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কিভাবে বুঝেছিলেন যে শয়তান উনাকে ধোঁকা দেবার চেষ্টা করছে?তিনি বলেছিলেন, প্রথমত, সম্মানিত ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। হালালও স্পষ্ট হারামও স্পষ্ট। কাজেই এখন আর নতুন করে কোনো হারাম, হালাল হবার সুযোগ নেই। তাই হারামকে হালাল করার কথা যে বলবে সে শয়তান ছাড়া কেউ না। সুবহানাল্লাহ!আর দ্বিতীয়ত, ইলিম কাউকে বাঁচাতে পারে না। যদি বাঁচাতে পারত তাহলে স্বয়ং ইবলিসই তো বেঁচে যেত! সে তো হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের শিক্ষক ছিল! বাঁচাতে পারেন একমাত্র মহান রব্বুল আলামীন উনার রহমত মুবারক। সুবহানাল্লাহ!এখন এই ওয়াকেয়া থেকে নসীহত হাসিল করতে হবে। সেই সব কথিত আলেম উলামাদের সহ অজস্র হারাম বিষয়কে হালাল বলছে। নাউযুবিল্লাহ!মহান আল্লাহ পাক তিনি যেন সবাইকে দ্বীনের সহিহ সমঝ দান করেন। আমীন!