May 25, 2026, 4:04 pm

ঘরে বসেই ৬ সেবা পাবেন গাজীপুরবাসী

Reporter Name
  • আপডেট Friday, July 21, 2023
  • 96 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের নাগরিকরা মাইগভ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে জেলা প্রশাসকের কার্যালয়ের ছয়টি সেবার জন্য আবেদন করতে পারবেন। এ সেবার জন্য সেবাপ্রার্থীকে ডিসি অফিসে আসতে হবে না। বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের উদ্ধোধন করেন সরকারের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী প্রমুখ।

মাইগভ প্ল্যাটফর্মে ইতোমধ্যে এরই মধ্যে ৩২টি মন্ত্রণালয় এবং ১৭৮টি দপ্তর-সংস্থার মোট ১৭৫৫টি সেবা নাগরিকের জন্য উন্মুক্ত আছে। প্রথম পর্যায়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছয়টি সেবা বৃহস্পতিবার নাগরিকদের জন্য উন্মুক্ত করা হলো। পর্যায়ক্রমে অপর সেবাগুলো মাইগভ প্ল্যাটফর্মে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে।

জেলা প্রশাসক জানান, ডিজিটাইজড সেবাগুলো উন্মুক্তকরণের ফলে নাগরিককে আবেদন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আসার প্রয়োজন হবে না। ঘরে বসে আবেদন করে নাগরিকরা ঘরে বসে সেবা পাবেন। ফলে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সরকারের সেবা গ্রহণে নাগরিকদের সময়, ব্যয় এবং যাতায়াত উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। সেবামানের উন্নতি সাধিত হবে।

নাগরিকরা যে ছয়টি সেবা পাবেন সেগুলো হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ প্রাপ্তির আবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান/নাতি/নাতনিদের প্রত্যয়ন, বীর মুক্তিযোদ্ধাদের বিবিধ আবেদন, প্যারোলে মুক্তির আবেদন, ছাপাখানার নাম ও ঠিকানা পরিবর্তনের আবেদন এবং ওয়াজ বা জিকির মাহফিল/মহাযজ্ঞ ও লীলা কীর্তন/ধর্মীয় অনুষ্ঠানে মাইক ব্যবহারের জন্য অনুমতিপ্রাপ্তির আবেদন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর