October 11, 2026, 9:30 pm

গাজীপুরের কালিয়াকৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
  • আপডেট Sunday, October 11, 2026
  • 26 জন দেখেছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা সমাজসেবা অধিদপ্তর উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে ৩জন সুপারভাইজার ও ১২জন প্রশিক্ষণপ্রার্থী অংশগ্রহণ করেন।
এসময় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তর ও দুস্থ্য শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন, শিশু উন্নয়ন কেন্দ্র কোনাবাড়ী শাখার সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণ কর্মশালা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ।
উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান বলেন, ফ্যামিলি গার্ড কর্মসূচির কার্যক্রমটির বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা কালিয়াকৈর উপজেলায় ইতিমধ্যে ৩৬ জন সুপারভাইজার এবং ৩৬১ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমাদের হাতে ইতিমধ্যে ১৫ টি ট্যাব এসে পৌঁছেছে। ১৫ জনকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাকি প্রশিক্ষণ্থীদের পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা সমাজসেবা ও দোস্ত শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক বোরহানউদ্দিন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, একটি পরিবারও যেন বাদ না পড়ে, কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সহজ ও স্বচ্ছ হবে। ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের ফলে প্রকৃত দরিদ্র ও যোগ্যরা সরকারি সহায়তা পাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর