October 10, 2026, 8:08 pm

টঙ্গীতে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

Reporter Name
  • আপডেট Saturday, October 10, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ শাহিদা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া এলাকার কুদ্দুস খলিফা রোডে আইউব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক শাহিদা বেগম জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় আইউব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল শুক্রবার বিকেল ৪টা থেকে ১ ঘণ্টার অভিযান পরিচালনা করে। এ সময় শাহিদা বেগমের দখলে থাকা একটি কক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়েরের করা হয়েছে,বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গাজীপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর