বগুড়া প্রতিনিধি:: সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মোস্তফা মোঘল।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, এস এম সিরাজ, ফেরদৌসুর রহমান, প্রতীক ওমর প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে। পদ্মা একাদশ, যমুনা একাদশ, মেঘনা একাদশ ও করতোয়া একাদশ। ট্রফি উন্মোচনকালে চার দলের অধিনায়করা উপস্থিত ছিলেন।