October 7, 2026, 10:08 pm

পূবাইলে দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেফতার, মামলা দিয়ে কারাগারে প্রেরণ

পূবাইল প্রতিনিধি ::
  • আপডেট Wednesday, October 7, 2026
  • 3 জন দেখেছে

পূবাইল প্রতিনিধি :: গাজীপুর মহানগরীর পূবাইলে অভিযান চালিয়ে দুটি ধারালো চাপাতি ও একটি দেশীয় তরবারিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) ভোর রাতে পূবাইল কলেজ গেইট থেকে খিলগাঁওগামী সড়কের মকবুল মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,পূবাইল থানার খিলগাঁও পশ্চিমপাড়া এলাকার মোশারফ সরকারের ছেলে মো. রাব্বি সরকার (২৭), বসুগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২৮) এবং কামারগাঁও এলাকার মৃত সৈয়দ আহমেদ সরকারের ছেলে লিমন সরকার (২৬)।
পুলিশ জানায়, বুধবার রাতে পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুল মিল্লাত সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মকবুল মার্কেট সংলগ্ন পাকা সড়কে সন্দেহজনক অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় ছুরি ও দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় পূবাইল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার তিন যুবককে বুধবার আদালতে পাঠান। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর