October 7, 2026, 4:35 pm

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের শিশু বায়জিদ উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, October 7, 2026
  • 28 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: অপহরণের ১৮ দিন পর ৬ বছরের শিশু বায়জিদকে গাজীপুরের টঙ্গী থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি-৪)। মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রের (বালক শাখা), এরশাদ নগর, ১ নম্বর ব্লক, দত্তপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রাজধানীর পাইকপাড়ায় এসআরবি-৪ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
এসআরবি-৪ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া, ব্লক-ক, রোড-১, বাসা-৩৬ থেকে ৬ বছর বয়সী বায়জিদ নিজ বাসা থেকে অপহৃত হয়। ঘটনার পর এসআরবি-৪-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তের পর ঘটনাটি অপহরণের ঘটনা বলে নিশ্চিত হয় এসআরবি-৪। পরে শিশুটির অবস্থান শনাক্ত করে মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-৪ জানায়, শিশুটির বাবা একজন রিকশাচালক এবং মা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। ১৮ সেপ্টেম্বর সকালে শিশুটির মা বায়জিদ ও তার বাবাকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে কাজে বেরিয়ে যান। দুপুরে ঘুম থেকে উঠে শিশুটির বাবা দেখতে পান, বায়জিদ বাসায় নেই। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে তার বাবা রূপনগর থানায় মামলা করেন। এসআরবি-৪ জানায়, শিশুটিকে উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর