October 5, 2026, 9:33 pm

টঙ্গীতে মরহুম আব্দুর গফুর বেপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • আপডেট Monday, October 5, 2026
  • 33 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুুর মহানগরীর টঙ্গীর বেপারী বাড়ির কৃতী সন্তান মরহুম আব্দুর গফুর বেপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ৪ অক্টোবর পরিবারের পক্ষ থেকে মিজানুর রহমান মিজান বেপারীর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদের মুতাওয়াল্লি ও ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: ইকবাল হোসেন বেপারী, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, আলহাজ্ব মজিবুর রহমান বেপারী, লতিফুর রহমান লতি বেপারী, হাবিবুর রহমান হবি বেপারী, মেহেদী হাসান সুমন বেপারী, মুহাম্মাদ শাহাজাদা বেপারী, মুহাম্মাদ আবুল হোসেন, সৈকত বেপারী, সোহাগ বেপারীসহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আব্দুর গফুর বেপারীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদের ইমাম মুহাম্মাদ আলামিন। একই সঙ্গে বেপারী পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে মরহুমদের রূহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর