October 4, 2026, 11:12 pm

টঙ্গীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

Reporter Name
  • আপডেট Sunday, October 4, 2026
  • 2 জন দেখেছে

স্টাফ রিপোর্টার গাজীপুরঃ গাজীপুর মহানগরের টঙ্গীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও ক্রেতাদের বিক্রয় রসিদ না দেওয়ার অভিযোগে জান্নাত ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) টঙ্গী পূর্ব থানাধীন টি অ্যান্ড টি বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, বাজারে পণ্য বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্য অনুসরণ, বিক্রয় রসিদ প্রদান এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের বিষয়গুলো তদারকি করতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় জান্নাত ট্রেডার্সে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি এবং ক্রেতাদের বিক্রয় রসিদ প্রদান না করার অনিয়ম ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন অভিযানে নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্য অনুসরণ, ক্রেতাদের বিক্রয় রসিদ প্রদান এবং স্বচ্ছ ও ন্যায্য বাণিজ্যিক আচরণ নিশ্চিত করা বাধ্যতামূলক। এসব ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, ন্যায্যমূল্যে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে ব্যবসা পরিচালনার প্রবণতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর