October 2, 2026, 7:03 pm

ময়মনসিংহে সর্বজনীন পেনশন মেলা

Reporter Name
  • আপডেট Friday, October 2, 2026
  • 3 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহে বিভাগে আগামী ৬ই অক্টোবর সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।সর্বজনীন পেনশন কর্মসূচির প্রচার ও সর্বস্তরের নাগরিককে এ কর্মসূচির আওতায় আনতে এ মেলার আয়োজন করা হচ্ছে।এ উপলক্ষ্যে(বুধবার) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা করেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সভায় জানানো হয়, আগামী ৬ই অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিতব্য মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে। সেখানে সরাসরি পেনশন স্কিমে নিবন্ধন ও অর্থ জমা দেয়ার সুযোগ থাকবে। এছাড়া বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদসহ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও এনজিওর বুথ থাকবে।বিভাগীয় কমিশনার বলেন, বার্ধক্যে মানুষের আর্থিক নিরাপত্তার জন্য সর্বজনীন পেনশন স্কিম গুরুত্বপূর্ণ।তিনি এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর