September 28, 2026, 12:20 am

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

Reporter Name
  • আপডেট Sunday, September 27, 2026
  • 21 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। রোববার বিকেল পৌনে চারটার দিকে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
নিহম আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামের বাসিন্দা। তারা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে।
নিহতের স্বামী মো. চান মিয়া জানান, ময়মনসিংহের মুক্তাগাছার গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফেরার জন্য আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে রোববার বিকেলে টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কে এসে আসেন। বাস থেকে নামার পর আয়েশা, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। আহত আরজিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর