June 2, 2026, 10:34 am

গাজীপুরের কালীগঞ্জ মডেল মসজিদের নির্মাণ কাজ অবশেষে শুরু

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দীর্ঘদিন জায়গা সংক্রান্ত জটিলতা কারণে বন্ধ ছিল গাজীপুরের কালীগঞ্জ মডেল মসজিদের নির্মাণ কাজ। অবশেষে জটিলতা নিরসন শেষে পূরনায় শুরু হয়েছে নির্মাণ কাজ। বুধবার কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামে কাস্ট পাইলিং এ মর্টার মিশ্রণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান এ নির্মাণ কাজের শুভ সূচনা করেন।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী, ঠিকাদারী প্রতিষ্ঠান মুক্তা কন্সট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. মুখলেসুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন, কালীগঞ্জসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, সারাদেশে ইসলামি ভ্রাতৃত্ব ও প্রকৃত মূল্যবোধের প্রচার ও দীক্ষাদানের অন্যতম উদ্দেশ্য এই মডেল মসজিদ নির্মাণ প্রকল্প। এটি মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম স্বপ্নের প্রকল্প। এছাড়াও তিনি কাজের সার্বিক প্রস্তুুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ কাজের সাথে জড়িত সবাই কাজের গুণগত মান বজায় রাখার অনুরোধ করেন।

উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্যের আনরিক প্রচেষ্ঠার ফলে দীর্ঘদিনের জায়গা সংক্রান্ত জটিলতা নিরসন হয়। গত জুন মাসে বাংলাদেশ রেলওয়ে মডেল মসজিদটি নির্মাণের জন্য গণপূর্ত অধিদপ্তরের নিকট জায়গা হস্তান্তর করে। আগামী বছরের আগস্ট মাসে মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান আশা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর