September 27, 2026, 12:14 am

টঙ্গী মিলগেট মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নির্বাচন সম্পন্ন আবু সাকের সভাপতি সাইফুল ইসলাম খান সাধারণ সম্পাদক

Reporter Name
  • আপডেট Saturday, September 26, 2026
  • 20 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুরের টঙ্গী মিলগেট মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু সাকের এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করে। মোট ১৮টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে প্রার্থীদের মধ্যে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিতদের নির্ধারণ করা হয়। সভাপতি পদে মোঃ আবু সাকের ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল আমিন পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১২৭ ভোট।

ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা এবং কোষাধ্যক্ষ পদে হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  নির্বাচিতদের ফলাফল সভাপতি মোঃ আবু সাকের ২৯০ ভোট, সহ-সভাপতি মোঃ মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট, যুগ্ম-সম্পাদক সুলতান আহমেদ ২০৯ ভোট, কোষাধ্যক্ষ হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য আনিসুল হক পলাশ ২৭২ ভোট, সদস্য, আব্দুল্লাহ আল মামুন ২৭৯ ভোট, সদস্য ওমর ফারুক ২৩০ ভোট, সদস্য হাজী তোফাজ্জল হোসেন ২৬০ ভোট, সদস্য মোঃ নূর নবী পারভেজ ২২৪ ভোট, সদস্য মোঃ শাহজাহান ২৭৬ ভোট, সদস্য সৈয়দ মোঃ শাহীন ২২১ ভোট, পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান সমিতির সদস্য ও ব্যবসায়ী বৃন্দ ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর