স্টাফ রিপোর্টার, গাজীপুর:: টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে কল্যান সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এহসানুল হক সেলিমকে অব্যাহতি দিয়ে দেলোয়ার হোসেনকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস লি: এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যান সমিতির সভাপতি ও টাম্পাকো গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তানভীর হোসেন। সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিনিক্স হোম টেক্সস রিম ডাইং এর চেয়ারম্যান রোকনউদ্দিন আহমেদ, টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর, গোল্ডস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হোসেন সিআইপি প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্যে সৈয়দ তানভীর হাসান বলেন, টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যান সমিতি মালিকদের কল্যানের জন্য গঠিত সংগঠন। দায়িত্ব পালনকালে এই সংগঠনের সাধারণ সম্পাদক এহসানুল হক সেলিম বিভিন্ন অনিয়মে জড়িয়ে পরেন। যা সরাসরি শিল্প মালিকদের স্বার্থ বিরোধী। সেই কারনে সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা করেন নতুন নেতৃত্ব শিল্প মালিকদের কল্যানে আন্তরিক ভাবে কাজ করে যাবেন।