September 26, 2026, 8:36 pm

নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, September 26, 2026
  • 8 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিকদল ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। আজ শনিবার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ-৪ সদর আসনের নির্বাচিত আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এসময় ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মোহনের নেতৃত্বদেন। সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শ্রমিক দল নেতা মোঃ জিল্লু মিয়া ও দেবব্রত দাস দুকূল এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য শ্রমিক দল নেতা মোঃ জিল্লু মিয়া ও দেবব্রত দাস দুকূল এর নিরলস পরিশ্রম ও নেতৃত্ব সকলের কাছে প্রশংসা কুড়িয়েছে।সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা ও সভাপতি শ্রমিক দল ময়মনসিংহ জেলা ও বিভাগ মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন মোতাহার হোসেন তালুকদারসিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বি এন পি।
সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন। উক্ত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন ময়মনসিংহ জেলার অধিনস্থ সকল উপজেলা ও পৌর ও ট্রেড ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।ভালুকা উপজেলা শ্রমিক দল এর সভাপতি ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দল এর সহ সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন এর নেতৃত্বে ভালুকা উপজেলা শ্রমিক দল অংশ গ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর