বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রি ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সংস্থাটির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।
পরিদর্শনকালে কৃষি সচিব ব্রি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ভবনে ‘ব্রি-র অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা ও বিজ্ঞানীদের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ব্রি-র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালামসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষি সচিব ব্রি-র ফার্ম মেশিনারীজ শেড, জিন ব্যাংক ও গবেষণা মাঠ সরেজমিনে ঘুরে দেখেন এবং ইনস্টিটিউটের গবেষণা ও কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রমের নানা অগ্রগতি পর্যবেক্ষণ করেন।