September 24, 2026, 4:39 pm

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Thursday, September 24, 2026
  • 5 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর তুরাগ এলাকার নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম হাসান আলী (৪৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক রাত ১২টার দিকে হাসান আলীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত হাসান আলীর রুমমেট মো. আকরাম হোসেন জানান, হাসানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সোবহান। তুরাগ নলভোগ এলাকায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তিনি আরও জানান, সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজার করতে যাচ্ছিলেন হাসান আলী। নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাসান আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানা-পুলিশ তদন্ত করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর