September 24, 2026, 1:31 am

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • আপডেট Wednesday, September 23, 2026
  • 31 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় একটি মালবাহী ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার বিকেলে মহানগরীর ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ধীরাশ্রম এলাকায় একটি অটোরিকশাকে অপর একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরো তিনজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর