স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানা যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে ঔষধ ছিটিয়েছেন। গাজীপুর মহানগর যুবদলের ১নং যুগ্ন আহ্বায়ক ও আসন্ন গাজীপুর সিটি করপোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আকবর হোসেন ফারুকের নিজ উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাবেদ মাহমুদ, বিএনপি নেতা আঃ কুদ্দুস শিমুল, মাসুদ চৌধুরী, মোঃ দুলাল, যুবদল নেতা সালাউদ্দিন মোড়ল, আঃ সালাম, মোঃ সুজন, মোঃ মুন্নাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় গাজীপুর মহানগর যুবদলের ১নং যুগ্ন আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক মোঃ আকবর হোসেন ফারুক বলেন, ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে ঔষধ চলমান থাকবে। সিটির নাগরিকরা যেন সুস্থ ও সুন্দর বসবাস করতে পারে সে জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।