নিজস্ব প্রতিবেদক:: পুষ্প কানন (আশ্রয়) কেন্দ্রের প্রধান উপদেষ্টা ও ছিন্নমূল অসহায় পথশিশুদের রাজা ফাদার পিয়েত্রো লুইজি লুপির ৮০তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। জন্মদিন উপলক্ষে পথশিশুরা কেক কেটে আনন্দ উপভোগ করেন। পথশিশুরা তাদের অভিভাবক ফাদার পিয়েত্রো লুইজি লুপির জন্য দোয়া করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন।
পথশিশুদের একমাত্র অভিভাবক ফাদার পিয়েত্রো লুইজি লুপি। তিনি দীর্ঘদিন ধরে অসহায় ছিন্নমূলক পথশিশুদের পাশে থেকে তাদের সেবাযত্ম করে আসছেন। পথশিশুরাও তাকে পেয়ে নিজের পিতার মতো আগলে রাখেন। এইসব শিশুদের মুখে হাঁসি ফুটাতে ফাদার পিয়োত্রো লুইজি লুপি দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। একজন শিশু যেমন তার পিতা-মাতার কাছে নিরাপদ, ঠিক তেমনি তার কাছেও প্রতিটি শিশু নিরাপদ। তিনি পিতা-মাতার মতোই এইসব পথশিশুদের আদর যত্ম করেন। দীর্ঘ ৮০ বছর হলেও তিনি মৃত্যুর আগ পর্যন্ত এইসব পথশিশুদের পাশে থেকে তাদের সেবাযত্ম করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
একটি সুন্দর সমাজ গড়তে হলে মানবতার প্রয়োজন। নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হলো মনুষ্যত্ব বা মানবতা। আজকের সমাজে এরকম মানবিক লোক খুঁজে পাওয়াই খুবই সামান্য। তবে কিছু কিছু মানুষ আছে, যারা শুধু কীর্তির মধ্যেই বেঁচে থাকে আজীবন। তেমনই একজন মানবিক মানুষ হলেন ইতালীয় নাগরিক ফাদার পিয়ের লুপি। তিনি সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী, সমাজসংস্কারক, মানুষ তৈরীর কারিগর। অপরের কল্যানে কাজ করে চলেছেন অবিরাম। তার কাজগুলোর মধ্যে অন্যতম হলো অবহেলিত পথশিশু, টোকাই, সুবিধাবঞ্চিত মানুষ, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদিসহ নানাবিধ মানবিক কাজকর্ম।
কথায় আছে-“মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়”। তিনি মানবিকতার কাজ করে চলেছেন। সবার সাথেই বন্ধুসুলভ আচরণ করে এবং হেসে-খেলে আনন্দ দিয়ে পথশিশুদের মন জয় করেছেন। এইসব ছিন্নমূল পথশিশুদের মধ্যে অনেক তাকে ডাকে বাবা, চাচা, দাদু আবার অনেকেই ডাকেন টোকাইদের রাজা।