November 27, 2026, 12:32 am

গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‍্যাব ক্যাম্পের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 148 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‍্যাব- ৬ এর নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ‍র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। পরে তিনি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। এর আগে ‍র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন ভাটিয়াপাড়া পৌঁছলে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলি আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও র‍্যাবের পদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।এরপর র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে গার্ড অব আনার প্রদান করা হয়।

ভাটিয়াপাড়া ক্যাম্প উদ্বোধন করে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, মুকসুদপুর সার্কেলের এএসপি কামরুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর