September 22, 2026, 9:11 pm

টাঙ্গাইলে গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, September 22, 2026
  • 24 জন দেখেছে

টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে ৭ টি ইউনিয়নের ৫৭ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. মোকাদ্দেস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রাম পুলিশ নিশি কান্ত বলেন, ‘এ বাইসাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।’ মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, ‘সাইকেল চালিয়ে গ্রাম পুলিশ সদস্যগণ সরকার তথা প্রশাসনকে তাদের কার্যক্রমে সহায়তা করবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর