September 22, 2026, 7:28 pm

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের জেল-জরিমানা

Reporter Name
  • আপডেট Tuesday, September 22, 2026
  • 16 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক হওয়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহোসেনপুর এলাকায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দার তালদিঘি গ্রামের মোহাম্মদ ইয়াসিন (১ মাসের কারাদণ্ড), চরহোসেনপুর গ্রামের মো. ফয়সাল মিয়া (১ মাসের কারাদণ্ড), কাকনহাটির মনির (২ মাসের কারাদণ্ড), চরহোসেনপুরের মো. শাকিল (২ মাসের কারাদণ্ড) এবং চরশিহারী গ্রামের মো. মাহবুবুর রহমান (৩ মাসের কারাদণ্ড)। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান উল্লেখ করেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং অসাধু চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর